Tuesday, March 24, 2026

অসমে ব্রহ্মপুত্রের উপরে চালু হল দেশের প্রথম নদী রোপওয়ে, ২ কিমি পথ পেরোবে ৭ মিনিটে!

Date:

Share post:

প্রথমে ভরলুমুখ। তারপর কামাখ্যাগেট। জালুকবাড়ি পার করে বাঁয়ে ব্রহ্মপুত্রের উপরে সরাইঘাটের সেতু। তামোট রাস্তাটা ২৫ কিলোমিটারের। যানজট পার করে পাক্কা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘণ্টার রাস্তা।
সেই রাস্তাই এবার মাত্র সাত মিনিটে পার করা যাবে!
সৌজন্যে নদীর উপর দিয়ে যাওয়া দেশের দীর্ঘতম রোপওয়ে।
১১ বছরের জট কাটিয়ে চালু হল ব্রহ্মপুত্রের উপর দিয়ে সেই রোমাঞ্চযাত্রা। উদ্বোধন করেছেন অসমের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও গুয়াহাটি উন্নয়ন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য।
২০০৯ সালে রোপওয়ে প্রকল্পটি প্রথম গৃহীত হয়। কিন্তু কাজ শুরু হয় ২০১১ সালে। ঊর্বশী দ্বীপের উপর দিয়ে রোপওয়ে যাওয়ায় আপত্তি, পরিবেশ সংক্রান্ত আপত্তি, নকশা ও প্রযুক্তি নিয়েও আপত্তি। তার মধ্যে একটি নির্মীয়মান স্তম্ভও হেলে যায়। সব মিলিয়ে বন্ধ হয়ে যায় কাজ।
সব জট কাটিয়ে নতুন করে কাজ শুরু হয় ২০১৭ সালে। ২০১৯ সালের ডিসেম্বরে দামোদর রোপওয়েজ কাজ শেষ করে ফেলে।শুরু হওয়া রোপওয়েতে ব্রহ্মপুর উপর দিয়ে পার করে ওপারে অশ্বক্লান্ত মন্দিকের কাছে পৌঁছানো যাবে মাত্র ৭ মিনিটে। রোপওয়ের দৈর্ঘ্যে ১.৮২০ কিলোমিটার। তৈরিতে খরচ পড়েছে ৫৬ কোটি আট লক্ষ ২০ হাজার টাকা। প্রকল্পটি তৈরি করেছে সমীর দামোদর রোপওয়েজ। কেবিন তৈরি করেছে সুইজারল্যান্ডের গ্যাংলফ কেবিন কোম্পানি।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...