Saturday, April 4, 2026

অভাবী মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপের ঘোষণা ম্যাগমা ফিনকর্প লিমিটেডের

Date:

Share post:

অভাবী মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ দেওয়ার ঘোষণা করল ম্যাগমা ফিনকর্প লিমিটেড। চলতি বছর দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছেন এমন পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হবে। দেশ জুড়ে ১০০ জন পড়ুয়াকে এই স্কলারশিপ দেবে বলে জানিয়েছে সংস্থা।

ম্যাগমার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন, কিন্তু তাদের পারিবারিক আয় মাসিক ১০ হাজার টাকার কম তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ৩ থেকে ৫ বছরের জন্য সাধারণ ডিগ্রি কোর্স বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন ইত্যাদি নিয়ে লেখাপড়া করার জন্য স্কলারশিপ। ২০১৫ সাল থেকে ম্যাগমা এই স্কলারশিপ দিচ্ছে।

ম্যাগমা ফিনকর্প লিমিটেড জানিয়েছে, ৩১ আগস্টের মধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। csr@magma.co.in এই ঠিকানায় ইমেলের মাধ্যমে স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। অথবা 7044033714 ফোন করেও স্কলারশিপের আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

আরও পড়ুন- ভিসা পেতে এবার ঘরে বসেই সম্ভব নমুনা পরীক্ষা  

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...