Friday, June 26, 2026

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার আহ্বান মোদির

Date:

Share post:

দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে সচেষ্ট প্রধানমন্ত্রী । বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে ফের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার ডাক দিলেন নরেন্দ্র মোদি। আজ ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘অনেক বছর ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানিতে বিশ্বের অন্যতম প্রধান দেশ ভারত। দেশের স্বাধীনতার সময় প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদনের দুর্দান্ত সুযোগ ছিল। ১০০ বছরেরও বেশি সময় ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদনের পরিবেশ গড়ে উঠেছিল।কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেদিকে নজর দেওয়া হয়নি। এবার প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদনের চেষ্টা শুরু হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ৭৪ শতাংশ করা হয়েছে। নতুন প্রযুক্তি গড়ে তোলা হচ্ছে এবং বেসরকারি সংস্থাগুলিকেও প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদনের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
কয়েক সপ্তাহ আগে ১০১টি প্রতিরক্ষা সরঞ্জামের আমদানির উপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রক। অর্থাৎ আত্মনির্ভর হ‌ওয়ার আপ্রাণ চেষ্টা করছে ভারত।এই তালিকায়
শুধুমাত্র অস্ত্রের বিভিন্ন অংশই নেই। রয়েছে উন্নত প্রযুক্তি অত্যাধুনিক অস্ত্রও। যেমন আর্টিলারি বন্দুক, অ্যাসল্ট রাইফেল, ব়্যাডার, এয়ারক্রাফ্ট-সহ একাধিক উন্নতপ্রযুক্তির অস্ত্র রয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...