Tuesday, April 7, 2026

NEET-JEE নিয়ে আপনি চুপ কেন?’, ধনকড়কে কটাক্ষ করলেন নুসরত

Date:

Share post:

“NEET ও JEE নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে আপনি চুপ আছেন দেখে আমি বিস্মিত”৷

রাজ্যপালকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান৷

প্রায় সব বিষয়েই রাজ্যের সঙ্গে রাজ্যপালের কথা চালাচালি এখন প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছে৷ তবে এখনও পর্যন্ত রাজ্যপাল NEET ও JEE নিয়ে একটি কথাও বলেননি৷

গুরুত্বপূর্ণ এই ইস্যুতে রাজ্রপালের নীরবতা নিয়েই তোপ দাগলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান।
রাজ্যপালের উদ্দেশ্যে এক টুইটে নুসরত লিখেছেন, “NEET ও JEE নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে নিয়ে আপনি এখনও নীরব, এটা দেখে আমি সত্যিই বিস্মিত ধনকড়জি! দয়া করে এবার পড়ুয়াদের জন্য মুখ খুলুন৷ এই মহামারি পরিস্থিতিতে পড়ুয়ারা সত্যিই ভয়ঙ্কর সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে”, সাংসদের স্পষ্ট কথা, NEET, JEE অপেক্ষা করতেই পারে!”

মারণ ভাইরাসের প্রকোপে জনজীবন আতঙ্কিত৷ এমন পরিস্থিতিতে NEET- JEE পরীক্ষা হওয়া কতটা যুক্তিযুক্ত? সেই প্রশ্নই তুলেছে সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ৷ সরব পড়ুয়ারা, উদ্বিগ্ন অভিভাবকরা। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে।
এবার পড়ুয়াদের হয়েই পরীক্ষা পিছনোর দাবিতে সরব হয়ে রাজ্যপালকে বিঁধেছেন সাংসদ নুসরত জাহান।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...