Wednesday, June 24, 2026

চালু হচ্ছে ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক, নেতৃত্বে বাংলার কৃতি চিকিৎসক

Date:

Share post:

রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে চালু হলো ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক। আগামী ৫ সেপ্টেম্বর কলকাতা মেডিকেল কলেজে এই ক্লিনিক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। জেনারেল সার্জারি বিভাগের অন্তর্গত ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি বিভাগ কাজ করবে। যার মূল দায়িত্বে থাকবেন সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা. ধৃতিমান মৈত্র।

ডা. ধৃতিমান মৈত্র বলেন, বেসরকারিভাবে ব্রেস্ট বা এন্ডোক্রিন সংক্রান্ত চিকিৎসা হলেও কোনও সরকারি হাসপাতালে ক্লিনিক এই প্রথম। এই ক্লিনিকে থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াসের এন্ডোক্রিন টিউমার , খাদ্যনালীতে এন্ডোক্রিন টিউমারের সার্জারি করা হবে। পাশাপাশি শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারের অপারেশন নয়, স্তনের যাবতীয় সমস্যার চিকিৎসা করা হবে এই ক্লিনিকে। এতদিন পর্যন্ত এই সব ক্ষেত্রে এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টকে সাহায্য করার সুযোগ ছিল না। নতুন ক্লিনিকের মাধ্যমে চিকিৎসার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের সাহায্য করা সম্ভব হবে।

প্রসঙ্গত, এই রাজ্যে ডা. ধৃতিমান মৈত্র প্রথম চিকিৎসক যিনি ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারির বিশেষ ডিগ্রি অর্জন করেছেন। ২০১৭ সালে রাজ্য সরকারের অনুমোদন পেয়ে দিল্লির এইমসে পড়তে যান তিনি। ২০২০ সালে সংশ্লিষ্ট বিষয়ে পড়া শেষে গোল্ড মেডেল পান তিনি। কলকাতায় ফিরে নতুন ক্লিনিকের দায়িত্ব পেলেন তিনি। ২০১৫ সালে যে ব্রেস্ট ক্লিনিক শুরু করা হয় সেটাকেই নবরূপে সাজাচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকে উন্নীত করা হচ্ছে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...