Wednesday, June 24, 2026

টানা ১০ঘন্টা জেরা রিয়াকে, সিদ্ধার্থ কী তবে রাজসাক্ষী?

Date:

Share post:

ম্যারাথন জেরা। টানা ১০ ঘন্টা জেরার মুখে জেরবার হওয়ার পর রাতে অফিস থেকে বেরিয়ে গেলেন রিয়া চক্রবর্তী। মুম্বইয়ের ডিআরডিও অফিসে সকাল সোয়া দশটা নাগাদ সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া সিবিআই অফিসে আসেন। এরপর সকাল ১১টা থেকে জেরা শুরু হয়। কখনও একা, আবার কখনও ভাই সৌভিককে মুখোমুখি বসিয়ে জেরা হয়। বেশ কিছু সুশান্তের বাড়ি ছাড়া, সকালে দেহ উদ্ধার, অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার, নানা বিষয়ে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে তার কথায়। ফলে ফের তাকে তলব করা হয়েছে। আগামিকালই তাঁকে ফের আসতে হতে পারে। এদিন মাঝে সুশান্তর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানির মুখোমুখিও হয়েছে রিয়াকে। সিবিআই সূত্রে খবর, বহু তথ্য লুকোচ্ছে সিদ্ধার্থ। জেরায় বেশ কিছু কথা সে জানিয়েছে, যা বিপদে ফেলতে পারে রিয়া-সৌভিককে। ফলে সিদ্ধার্থকে রাজসাক্ষী করার প্রবল সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন – করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমার

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...