Wednesday, June 24, 2026

জোড়া মামলায় ছত্রধরকে জিজ্ঞাসাবাদ করল NIA

Date:

Share post:

জঙ্গলমহলে  জনসাধারণের কমিটির একসময়ের  নেতা  ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করল এনআইএ। ভুবনেশ্বর রাজধানী হাইজ্যাক ও সিপিএম নেতা খুন, জোড়া মামলায় ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করেছে NIA। এগারো বছর আগে উত্তাল জঙ্গলমহলে এক সিপিএম নেতা খুন এবং ভুবনেশ্বরগামী রাজধানী এক্সপ্রেস পণবন্দি করার দু’টি মামলার তদন্তে শালবনিতে সিআরপিএফ ক্যাম্পে জেরা করে NIA।
সূত্রের খবর, হাজিরার জন্যে ছত্রধরকে তিন বার নোটিস দিয়েছিল NIA। করোনা আবহের যুক্তি দেখিয়ে বারবারই জেরা এড়িয়ে গিয়েছেন তিনি । কলকাতায় আসেননি ছত্রধর, সেই জন্যেই শালবনিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ছত্রধরকে।
২০০৯-এর এই দু’টি মামলায় স্বাভাবিক নিয়মেই অবশ্য এর আগে তদন্ত করেছে রাজ্য পুলিশ। তদন্ত শেষে চার্জশিটও দিয়েছে। একটি মামলায় চূড়ান্ত নিষ্পত্তিও হয়ে গিয়েছে। হাইকোর্ট থেকে বেকসুর হয়েছেন ছত্রধর। অন্য মামলায় দায়রা আদালতে চার্জ গঠন হয়ে বিচার শুরুর মুখে। আচমকাই লকডাউনের মধ্যে এ বছর ৩০ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই দু’টি মামলায় NIA-কে ফের তদন্তের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে।
এক দশকেরও বেশি পুরোনো এবং এক দফা তদন্ত হয়ে যাওয়া মামলায় এ ভাবে NIA’র নতুন করে মামলা নথিভুক্ত করা এবং তাঁকে তলব করা চ্যালেঞ্জ করে ছত্রধর হাইকোর্টে মামলা করেন। মহামারী পরিস্থিতিতে কলকাতায় এসে তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দেওয়ার অসুবিধার কথাও জানান। বিচারপতি দেবাংশু বসাক মঙ্গলবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শালবনিতে ক্যাম্প করা ও চার সপ্তাহে তদন্ত শেষ করার ব্যাপারে কেন্দ্রের অবস্থান জানতে চান। কেন্দ্র আদালতের নির্দেশ মেনেই তদন্ত শেষ করবে বলে আদালতে জানানো হয়। এরপরই আজ NIA-র এই তৎপরতা।

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...