Saturday, June 27, 2026

অভিনব! মাঠের আলে আলে কৃষকদের প্রতিবাদ ১৬ সেপ্টেম্বর

Date:

Share post:

আগামী দুই সপ্তাহের কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চুয়াল সভায় মুখ্যমন্ত্রী কর্মসূচির কথা জানান।

১. ১ সেপ্টেম্বর পুলিশ দিবস। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ রয়েছে সর্বাগ্রে। ১৮জন পুলিশ কর্মীর ইতিমধ্যে কোভিডে মৃত্যু হয়েছে। সেদিন রাজ্য জুড়ে পুলিশকর্মীদের শ্রদ্ধা জানানো হবে।

২. ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। ব্লকে ব্লকে কৃতী শিক্ষকদের সম্মান জানাবে পড়ুয়ারা।

৩. আগামী বছর ৯ অগাস্ট থেকে আদিবাসী দিবস পালন করা হবে। একই সঙ্গে ওই দিনে ছাত্র দিবসও পালন করা হবে।

৪. ১৬ সেপ্টেম্বর কৃষকদের প্রতিবাদ দিবস। সকাল ১১টা থেকে দুপুর ১টা অবধি এই প্রতিবাদ করা হবে রাজ্য জুড়ে। মাঠের আলের উপর দাঁড়িয়ে উঠবে প্রতিবাদে স্লোগান। নেত্রী নিজেও কোনও একটি জায়গায় থাকবেন। নিশ্চিতভাবে এই প্রতিবাদ অভিনব।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...