Saturday, April 4, 2026

আশুতোষ কলেজে ইংরাজির মেধা তালিকায় সানি লিওনের নাম প্রথমে! তুঙ্গে বিতর্ক

Date:

Share post:

কলেজের মেধা তালিকায় প্রথম নাম দেখেই সবার চক্ষু ছানাবড়া। দক্ষিণ কলকাতার স্বনামধন্য আশুতোষ কলেজে ইংরাজি বিভাগের মেধা তালিকা দেখে অবাক সকলেই। অবাক হওয়ারই কথা। কারণ, সেই তালিকায় দেখা গিয়েছে একেবারে প্রথমেই রয়েছেন সানি লিওনির নাম! তাঁর অ্যাপ্লিকেশন এবং রোল নম্বরও দেওয়া রয়েছে মেধা তালিকা। ঘটনাটি শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এমনই কাণ্ড। সেই তথ্য অনুযায়ী, সানি লিয়ন এবছরই রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন।

বৃহস্পতিবার আশুতোষ কলেজের মেধা তালিকা প্রকাশ হয়। তাতেই দেখা গিয়েছে একেবারে প্রথমেই রয়েছে রুপোলি পর্দার তারকা সানি লিওনির নাম। তাঁর অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪। রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬। বেস্ট অব ফোরে তাঁর প্রাপ্ত নম্বর ৪০০ অর্থাৎ প্রতিটি পরীক্ষায়ই একশোয় একশো পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই মেধা তালিকা। যদিও আশুতোষ কলেজের তরফে এই বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে ব্যাখ্যা করা হয়েছে। মেধা তালিকার বিভিন্ন জায়গায় এমন ভুল ভ্রান্তি দেখা দিয়েছে।

আরও পড়ুন- নিট-জয়েন্ট পিছনোর দাবিতে প্রতিষ্ঠা দিবসে বিক্ষোভ সমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...