Saturday, April 4, 2026

আনলক ৪ এর গাইডলাইন প্রকাশ কেন্দ্রের, চলবে মেট্রো

Date:

Share post:

১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক ৪। বেশ কিছু পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। দেখে নিন নতুন গাইডলাইন-

১. নিয়ম মেনে ৭ সেপ্টেম্বর থেকে চলবে মেট্রো।

২. সামাজিক, শিক্ষামূলক, খেলাধুলা, বিনোদন, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান বা জমায়েত হতে পারে। ২১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। সর্বোচ্চ ১০০ জন অংশ নিতে পারবে। মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে তা করা যাবে।

৩. ২১ সেপ্টেম্বর থেকে খুলতে পারে ওপেন এয়ার থিয়েটার।

৪.৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ৫০ শতাংশ শিক্ষক এবং শিক্ষা কর্মী নিয়ে চলতে পারে স্কুল, কলেজের কাজ। কনটেইনমেন্ট জোন বাদে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা পঠন-পাঠন সংক্রান্ত সাহায্যের জন্য স্কুলে যেতে পারবে। তবে নিয়মিত ক্লাসের জন্য নয়।

৫.ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, স্টেট স্কিল ডেভেলপমেন্ট মিশন সহ কেন্দ্রের বা রাজ্যের আওতাধীন প্রশিক্ষণ কেন্দ্র খোলা যাবে।

৬. পিএইচডি, স্নাতকোত্তর স্তরের যেসব কোর্সে ল্যাবরেটরি বা পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয় সেই সব ক্ষেত্রে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে খুলতে পারে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভাইরাস পরিস্থিতি মেনে খোলা যাবে।

৭. সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন, থিয়েটার খুলবে না। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন প্রাপ্ত বিশেষ বিমান ছাড়া বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা।

৮. ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কনটেইনমেন্ট জোনে লকডাউন চলবে। লকডাউন চলাকালীন শুধুমাত্র জরুরি পরিষেবা মিলবে।

৯. রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কনটেইনমেন্ট জোন এর লকডাউন বাদ দিয়ে নতুন কোনও লকডাউন করতে গেলে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে।

১০. রাজ্যের অভ্যন্তরে এবং এক রাজ্য থেকে আরেক রাজ্যের যাতায়াতের উপর কোনও নিষেধাজ্ঞা থাকবে না।

১১. কোভিড ১৯ ম্যানেজমেন্ট মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দোকানেও তাদের মধ্যে সামাজিক দূরত্ব রাখা বাধ্যতামূলক।

১২. ৬৫ বছরের বেশি, কোমর্বিটি, অন্তঃসত্ত্বা, ১০ বছরের কম বয়সী শিশুদের বাড়িতে থাকতে হবে। একান্ত প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোনো যাবে না।

আরও পড়ুন- ‘এক দেশ এক ভোট’ লক্ষ্য নিয়ে একধাপ এগোল কেন্দ্র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...