Wednesday, June 24, 2026

পিকের টিমের অফার ফেরালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী!

Date:

Share post:

পিকের টিমের আমন্ত্রণ ফিরিয়ে দিলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস। তৃণমূলে আসার প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেবেশ বললেন, না, প্রশ্নই আসে না। মানুষ কেনা যায়, আদর্শ কেনা যায় না।

শোনা যাচ্ছে পিকের টিমের তরফ থেকে রাজ্যের বহু নেতার কাছেই আমন্ত্রণ গিয়েছে। স্বচ্ছ্ব ভাবমূর্তির নেতৃত্বকে তৃণমূলে আনার উদ্যোগ। সিপিএমের প্রাক্তন এমএলএ লক্ষ্মীকান্ত রায়, জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মহেন্দ্রকুমার রায়ের কাছে আমন্ত্রণ গিয়েছিল। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাসের কাছে আমন্ত্রণ। এবং পত্রপাঠ ফিরিয়ে দিলেন সেই আমন্ত্রণ। দেখা করতে চেয়ে দেবেশবাবুর কাছে সময় চাওয়া হয় পিকের টিমের পক্ষে। দেবেশ ফোনের অন্য প্রান্ত থেকে জানিয়ে দেন, আমরা যে আদর্শে বিশ্বাস করি, তাতে আপনাদের প্রস্তাবে সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই দেখা করেও কোনও লাভ হবে বলে মনে হয় না।

পিকের টিমের পক্ষে অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। ফোনের এই কথা জানিয়েছেন খোদ দেবেশ দাস নিজেই।

আরও পড়ুন- ‘এক দেশ এক ভোট’ লক্ষ্য নিয়ে একধাপ এগোল কেন্দ্র

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...