Tuesday, June 23, 2026

এবার রেশন তুলতে লাগবে মোবাইলের OTP, উদ্যোগী খাদ্য দফতর

Date:

Share post:

মোবাইল ফোন না থাকলে এবার রেশন পাওয়া মুশকিল। কারন, OTP এবার রেশনেও৷ রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড। রেশন দোকানে গিয়ে তা দেখাতে হবে৷ তারপর পাওয়া যাবে রেশন। এই পদ্ধতির কারণ  মহামারি আবহে ছোঁয়া এড়ানো। রাজ্যে সংক্রমণ কমছে না৷ ওদিকে রেশন নিতে হচ্ছে কার্ড দেওয়া নেওয়া, বা ই-পিওএস মেশিনে হাত লাগিয়ে৷ এর ফলে সংক্রমণের সম্ভাবনা রয়েছে৷ তাই নতুন পথ বার করেছে খাদ্য দফতর। আঙুলের ছাপের পাশাপাশি গ্রাহকের পরিচয় যাচাই করা যাবে মোবাইল নম্বরের মাধ্যমেও। ফোন নম্বরের সাহায্যে রেশন গ্রাহকের পরিচয় যাচাই হলেই রেশন মিলবে৷

সেক্ষেত্রে রেশন কার্ড নিয়ে যাওয়ার প্রয়োজনই পড়বে না। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্যই এরকম বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রেশন গ্রাহকদের আধার ও মোবাইল নম্বর সংযুক্তিকরণের জন্য উদ্যোগ নিয়েছে খাদ্য দফতর। ই-পিওস যন্ত্রের মাধ্যমে গ্রাহকদের এই দু’টি নম্বর নথিভুক্ত করার জন্য ডিলারদের নির্দেশ দেওয়া হচ্ছে। আধার ও মোবাইল নম্বর নথিভুক্ত করলে কী কী সুবিধা গ্রাহক পাবেন, তাও বিস্তারিতভাবে জানানো হবে। এই ব্যবস্থায় কারও বরাদ্দ খাদ্যসামগ্রী অন্য কেউ তুলতে পারবেন না।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...