Tuesday, March 31, 2026

ভাইরাসের আঁতুড়ঘর চিনের উহানে খুলে দেওয়া হচ্ছে সব স্কুল

Date:

Share post:

প্রাণঘাতী করোনাভাইরাসের আঁতুড়ঘর চিনের হুবেই প্রদেশের উহানে আগামী মঙ্গলবার থেকে সব স্কুল খুলে দেওয়া হচ্ছে। করোনার সংক্রমণ শূন্যে নেমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার থেকে খুলে যাচ্ছে কলেজ- বিশ্ববিদ্যালয়ও। দীর্ঘ বিরতির পর উহানের প্রায় ১৪ লক্ষ শিক্ষার্থী আবার স্কুলে ফেরার সুযোগ পাচ্ছে। প্রশাসন এক নির্দেশিকায় শিক্ষার্থীদের স্কুলে আসার জন্য মাস্ক পরার পরামর্শ দিয়েছে এবং সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলতে বলা হয়েছে। এছাড়া স্কুলগুলিকেও রোগ নিয়ন্ত্রণে সব ব্যবস্থা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভিড় এড়াতে কঠোর হওয়ার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য দফতরের কাছে স্কুলগুলিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেসব বিদেশি শিক্ষার্থী এবং শিক্ষক কোনও নোটিস পাননি তারা স্কুল খুলে গেলেও ফিরতে পারবেন না।

গত জানুয়ারিতে চিনের এই উহান শহরেই প্রথম করোনাভাইরাসের উৎপত্তি হয়েছিল বলে ধারণা করা হয়। এপ্রিল মাস থেকে উহানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে। গত ১৮ মে’র পর থেকে উহানে স্থানীয়ভাবে আর করোনার সংক্রমণ হয়নি। তবে আঁতুড়ঘর উহানে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও বিশ্বজুড়ে মহামারির তাণ্ডব অব্যাহত।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...