Tuesday, June 23, 2026

পরীক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন রাজ্যের শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

নিট এবং জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব অব্যাহত। পড়ুয়ারা পরীক্ষা দিতে চান বলে যুক্তি দেখিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পােখরিয়াল নিশাঙ্ক। এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন, ” নিট এবং জয়েন্টের ৩০ লক্ষ পরীক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করতে পারবেন? এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। কেন ছাত্রদের ভবিষ্যতকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন? অবিলম্বে পরীক্ষা স্থগিত করুন।”

নির্ধারিত সূচি মেনে জয়েন্ট ও নিট পরীক্ষা নিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চলতি সপ্তাহে সর্বদল বৈঠকে অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের একসঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী মহামারি পরিস্থিতিতে এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে ৭ টি রাজ্য। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্র, ছত্তিশগড়, পন্ডিচেরি। শুক্রবার আবেদন করে ৬টি রাজ্য। শনিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পন্ডিচেরি।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...