Saturday, April 4, 2026

পুরুলিয়ায় গেরুয়া শিবিরে জোর ধাক্কা! বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন হেভিওয়েট নেতা

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের আগে ফের বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে। আজ, রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নিলেন জেলার হেভিওয়েট নেতা শঙ্কর নারায়ণ সিংদেও। পুরুলিয়ায় রাজ পরিবারের সদস্য শঙ্কর নারায়ণ সিংদেও। কংগ্রেসের এই প্রভাবশালী নেতা ২০০৮-১১ পর্যন্ত দলের ব্লক প্রেসিডেন্ট ছিলেন। ২০১৮ সালে কংগ্রেসের হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন। তিনি বিজেপির জয়পুর ব্লকের আহ্বায়কও ছিলেন।

শঙ্কর নারায়ণ সিংদেওর পাশাপাশি ঘাসফুল শিবিরে যোগ দিলেন জেলার প্রভাবশালী কংগ্রেস নেতা চঞ্চল মৈত্র। তিনি পুরুলিয়ায় জয়পুর ব্লকের কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন। জেলা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ও জেলা পরিষদের সদস্যও ছিলেন চঞ্চলবাবু।

এদিন, জেলা তৃণমূল চেয়ারম্যান শান্তিরাম মাহাত ও জেলা সভাপতি গুরুপদ টুড়ুর উপস্থিতিতে এই দুই হেভিওয়েট নেতা তৃণমূলে যোগ দেন। এর ফলে পুরুলিয়ায় শক্তি অনেকটাই বাড়লো শাসক দলের।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...