Tuesday, June 23, 2026

কীভাবে হবে চূড়ান্ত বর্ষের পরীক্ষা? সোমবার উপাচার্যদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

কলেজ, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা কীভাবে নেওয়া হবে? এই বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী, সোমবার দুপুর ১ টা নাগাদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন।

শুক্রবার সুপ্রিম কোর্ট পরীক্ষা না নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। পরীক্ষা নিয়েই ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করতে হবে তা স্পষ্ট জানিয়েছে দেশের শীর্ষ আদালত। ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে না পারলে সময়সীমা বাড়ানো যাবে। সংশ্লিষ্ট রাজ্যকে সেক্ষেত্রে ইউজিসির সঙ্গে আলোচনা করতে হবে। এই রায়ের পরে তিন দিনের মধ্যে উপাচার্যের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা কীভাবে নেওয়া তা নিয়ে জুলাই মাসের প্রথম সপ্তাহে অ্যাডভাইজারি দেয় রাজ্য। ২৯ এপ্রিল ইউজিসির নির্দেশিকা মেনে সেই অ্যাডভাইজারি তৈরি করা হয়েছিল। এরপরই গত ৬ জুলাই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা বা ফাইনাল সেমিস্টার বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রাজ্যের অ্যাডভাইজারি মেনে ইতিমধ্যেই ফল প্রকাশ করেছে একাধিক বিশ্ববিদ্যালয়। সুপ্রিম কোর্ট ইউজিসির ৬ জুলাইয়ের নির্দেশিকাকে মান্যতা দেওয়ায় পরীক্ষা নিয়ে তৎপর হয়েছে রাজ্য।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...