Wednesday, June 24, 2026

৮ থেকে ১২ জুন কী হয়েছিল জানতে কাল সুশান্তর দিদি মিতুকে তলব সিবিআইয়ের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত মৃত্যু-তদন্তে আগামীকাল সোমবার প্রয়াত অভিনেতার দিদি মিতু সিংকে তলব করল সিবিআই। মৃত্যুর আগে ৮ থেকে ১২ জুন সুশান্তর বান্দ্রার ফ্ল্যাটে ঠিক কী হয়েছিল তা জানতেই দিদি মিতুকে কাল ডেকেছে সিবিআই। রবিবারও টানা আট ঘণ্টা সুশান্তর বান্ধবী রিয়াকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে পরপর তিনদিন সিবিআইয়ের জেরার মুখে পড়লেন তিনি। গত ৮ জুন সুশান্তর ফ্ল্যাট ছেড়ে চলে যান রিয়া। সেদিনই সুশান্তর ফ্ল্যাটে আসেন তাঁর দিদি মিতু সিং। অভিনেতার এই দিদি থাকেন মহারাষ্ট্রের গোরেগাঁওতে। সুশান্তর সঙ্গে তিনি ছিলেন ৮ থেকে ১২ জুন পর্যন্ত। তারপর তিনি নিজের বাড়ি ফিরে যান। এই সময়ের মধ্যে সুশান্তর শারীরিক ও মানসিক অবস্থা কেমন ছিল, তাঁর সঙ্গে অভিনেতার কী কী বিষয়ে কথা হয়েছিল, তিনি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন কিনা এসবই জানতে চাইবে সিবিআই। একইসঙ্গে রিয়ার বিরুদ্ধে তাঁদের অভিযোগের ভিত্তি কী, তাও জানতে চাওয়া হবে। সিবিআই সূত্রে খবর, সুশান্তর আরেক দিদি প্রিয়াঙ্কা ও তাঁর স্বামীকেও তলব করা হবে। কারণ এই প্রিয়াঙ্কার বিরুদ্ধেই আগে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন রিয়া। এদিকে আগামীকাল ইডি তলব করেছে গোয়ার হোটেল ব্যবসায়ী ও অভিযুক্ত ড্রাগ পাচারকারী গৌরব আরিয়াকে। রিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ এবং সুশান্তকে নিষিদ্ধ ড্রাগ পাচার ও অর্থের আদানপ্রদানের বিষয় নিয়ে জেরা করা হবে এই ব্যক্তিকে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...