Friday, April 3, 2026

ফুটপাতে দোকান বসানো নিয়ে লড়াই, ডোমকলে প্রকাশ্যে গুলি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

Date:

Share post:

ভর দুপুরে রাস্তার মাঝখানে রিভলবার বের করে গুলি চালালেন নেতার ভাই আর তার শাগরেদ। আর সেই গুলিতে আহত হয়ে হাসপাতালে দুজন। ঠিক যেন ফিল্মের মতো কাণ্ডকারখান।

ঘটনাস্থল মুর্শিদাবাদের ডোমকলের ১৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর মোড়। এখানকার ফুটপাতে দোকান বসানো নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে অন্তর্দ্বন্দ্বের অভিযোগ। সে নিয়ে বিরোধ একেবারে রাস্তায় নেমে আসে। ঘটনাস্থলে অর্থাৎ রঘুনাথপুরে দুপুরে চলে আসেন বুথ সভাপতি আরশাদুল শেখ। পারস্পরিক বিরোধিতা চলতে চলতে হঠাৎই আরশাদুলের ভাই রিভলবার নিয়ে এগিয়ে গিয়ে প্রকাশ্যে গুলি চালান। রাস্তার উল্টোদিকে দাঁড়ানো দু’জন সেই গুলিতে গুরুতর জখম হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর দুপুরে ফুটপাতে দোকান বসানো নিয়ে গুলি চালানোর ঘটনায় সকলেই যারপরনাই বিস্মিত। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেছেন। তাঁর বক্তব্য মুর্শিদাবাদে তৃণমূল আর কংগ্রেস ছাড়া রয়েছে কে! সংসদ অধীর চৌধুরী বলেন আসলে এটা তৃণমূলের ভাগ বাঁটোয়ারার লড়াই। আজ তৃণমূলের জেলা সভাপতি অশোক দাস বলেন, মোটেই এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। পুলিশ আইনত যা ব্যবস্থা নেওয়ার নেবে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...