Friday, April 3, 2026

“নিজেকে শক্ত রাখো”, পিতৃবিয়োগে রাজকে সমবেদনা মিমির

Date:

Share post:

পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীর সম্পর্ক নিয়ে একটা সময় টলিউডে জোর চর্চা চলেছে। ফাটল ধরেছিল রাজ-মিমির সম্পর্কে। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। এখন অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে রাজের সুখের সংসার। শুভশ্রী সন্তানসম্ভবা। বাবা হতে চলেছেন রাজ। অন্যদিকে, অভিনেত্রীর পাশাপাশি মিমি এখন সাংসদ। নিজের দু’ধরণের কাজ নিয়ে মিমি ভীষণ ব্যস্ত।

তবে রাজের পিতৃবিয়োগের খবর পেয়ে অতীতের সব তিক্ত স্মৃতি দূরে সরিয়ে তাঁর পাশে থাকার বার্তা দিলেন অভিনেত্রী-সাংসদ মিমি। রাজকে উদ্দেশ্য করে এক টুইট বার্তায় মিমি লেখেন, “রাজ তোমার ও তোমার পরিবারের প্রতি রইল সমবেদনা। নিজেকে শক্ত রাখো।”

মিমি ছাড়াও সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তী ও তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন নুসরত জাহান, প্রিয়াঙ্কা সরকার, বিক্রম চট্টোপাধ্যায়, দেব, রুক্মিনী-সহ টলিউডের একঝাঁক কলাকুশলী।

উল্লেখ্য, এই কঠিন সময়ের সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ চক্রবর্তীও। তবে শুক্রবারই করোনামুক্ত হন পরিচালক। এবং ফিট সার্টিফেকট পেয়ে দূর থেকেই বাবার শেষকৃত্যে অংশ নেন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...