Friday, April 3, 2026

চিনকে উচিত শিক্ষা দিতে খেলনা শিল্পে জোর মোদির

Date:

Share post:

চিনকে উচিত শিক্ষা দিতে এক ধাপ এগোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, খেলনা উৎপাদনে শিল্পমহলকে আরও এগিয়ে আসতে হবে। শিশুদের কীভাবে নতুন খেলনা দেওয়া যাবে এই নিয়ে ভাবনা শুরু করেছে কেন্দ্র। এমএসএমই তে খেলনা উৎপাদন বাড়াতে হবে। তিনি জানান, গ্লোবাল টয় ইন্ডাস্ট্রিতে ভারতের অংশীদারিত্ব অনেক কম। এই অংশীদারিত্ব বাড়ানোর কাজে যোগ দিতে হবে ছোট এবং বড় উদ্যোগকে।

প্রসঙ্গত, ভারতীয় বাজারে একচ্ছত্র আধিপত্য চিনের খেলনার। প্রতিবছর প্রায় ১০ হাজার কোটি টাকার চিনের খেলনা বিক্রি হয় ভারতের বাজারে। কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে তলানিতে গিয়ে ঠেকেছে সম্পর্ক। বেজিংকে আরও কোণঠাসা করতে তাই খেলনা শিল্পে লোকালকে, ভোকাল করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। মোদি জানান, খেলনার ক্লাস্টার আছে তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, অসমে। তাঁর কথায়, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, খেলনা এমন হওয়া উচিত যাতে আনন্দের পাশাপাশি শিশুর মনও বিকাশ হয়। স্মার্টফোনের যত গেম হয়, তার বিদেশি গেম বেশি। দেশের যুবদের বলছি ভারতের বিভিন্ন বিষয় নিয়ে গেম বানান।” খেলনার মাধ্যমে দেশের গৌরবান্বিত অতীত প্রতিষ্ঠা করার বার্তা দেন প্রধানমন্ত্রী।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...