Wednesday, June 24, 2026

সিবিআই দফতরে রিয়া ও সৌভিক, টানা তিন দিন জেরার মুখে অভিনেত্রী

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় আজও রিয়া চক্রবর্তীকে ফের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। এই নিয়ে টানা তিন দিন গোয়েন্দাদের জেরার মুখে রিয়া। ইতিমধ্যেই সিবিআই দফতরে পৌঁছেছেন রিয়া ও তাঁর ভাই সৌভিক।

গত দুদিনে মোট ১৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রিয়াকে। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন রিয়া ও তাঁর ভাই সৌভিক। সূত্রের খবর, গতকাল রিয়ার জবাবে সন্তুষ্ট হয়নি সিবিআই। যে কারণে, এদিন ফের তলব করা হয়।

রিয়ার আগেই ডিআরডিও গেস্ট হাউজে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে যায় সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। যার সঙ্গে রিয়ার বেশ কিছু ‘ড্রাগ চ্যাট’ সংবাদমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে।

সিবিআইয়ের পাশাপাশি সুশান্তের মৃত্যু মামলায় জোরগতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এনসিবিও। সূত্রের খবর, ড্রাগ মামলায় ইতিমধ্যেই মুম্বইয়ের একাধিক জায়গায় হানা দিয়ে দু’জন ড্রাগ ডিলারকে হেফাজতে নিয়েছে এনসিবি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...