Thursday, June 25, 2026

নির্বাচনী প্রচারে আজ পুরুলিয়া- বাঁকুড়ায় মমতার পদযাত্রা, রবিবাসরীয় সভা অভিষেকের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) পঞ্চম দফার প্রাক্কালে রবিবার পুরুলিয়ায় রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেল তিনটে নাগাদ এই পদযাত্রা শুরু হবে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শান্তিরামের লড়াই বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর সঙ্গে।তৃণমূল সুপ্রিমোর পরবর্তী কর্মসূচি বাঁকুড়ায় বিকেল চারটে নাগাদ শুরু হবে। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বাঁকুড়ার কলেজ মোড় থেকে লালবাজার পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন তিনি। মমতার এই কর্মসূচি উপলক্ষে বাঁকুড়া শহরকে সাজিয়ে তুলেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। দলীয় পতাকা, ফ্লেক্স, ফেস্টুনে শহরের রাস্তা সাজানো হয়েছে। জেলা নেতৃত্বের দাবি, তাঁরা রেকর্ড জমায়েতের টার্গেট নিয়েছেন। ষষ্ঠ দফা নির্বাচনের প্রচার জোরদার করতে রবিবাসরীয় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এদিন ঝাড়গ্রাম ও ঘাটালে জোড়া কর্মসূচি তাঁর।

সাত দফা লোকসভা নির্বাচনের চার দফায় নির্বিঘ্নে ভোট হয়েছে বাংলায়। কংগ্রেস সিপিএম বিজেপি বিক্ষিপ্ত অশান্তি তৈরির চেষ্টা করলেও সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পক্ষে সব সময় সায় দিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষের বিপুল জনসমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে রোড শোতে জনসুনামি আছড়ে পড়েছে। রবিবাসরীয় প্রচারে সেই একই ঝলক দেখা যাবে বলেই আশাবাদী তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন দুপুর দুটো নাগাদ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে কালীপদ সোরেনের সমর্থনে সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখান থেকে তিনি চলে যাবেন ঘাটালে। তারকা প্রার্থী দেবের সমর্থনে কেশপুরে বিকেল তিনটের সময় জনসভা রয়েছে অভিষেকের।



 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...