Tuesday, March 24, 2026

“সরকার-বিরোধীদের মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল”, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে প্রতিক্রিয়া সিপিএমের

Date:

Share post:

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করল সিপিএম পলিটব্যুরো। তাদের তরফে এক শোকবার্তায় জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায় বহুমুখী প্রতিভার অধিকারি ছিলেন। একাধারে সাংসদ, মন্ত্রী, দলের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত দেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন প্রণববাবু।

শোকবার্তায় সিপিএম পলিটব্যুরো আরও জানায়, ব্যাক্তিগতস্তরে দেশের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের অত্যন্ত সুসম্পর্ক ছিল। সরকারের সঙ্গে বিরোধীদের মধ্যস্থতাকারী হিসেবে দারুণ দক্ষতার সঙ্গে সামাল দিতেন তিনি। সিপিএম পলিটব্যুরো প্রবণবাবু মৃত্যুতে শোকাহত।

অন্যদিকে, টুইট করে শোকজ্ঞাপন করেছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। প্রণববাবুর মৃত্যুতে তাঁর তাঁর পরিবারকে সমবেদনা জানান তিনি।

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...