Monday, June 8, 2026

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

Date:

Share post:

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ দফতরের তরফে এই সংশোধিত ভাড়ার হার জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। পরিবহণ সচিব সৌমিত্র মোহন চিঠি দিয়ে নতুন ভাড়ার কাঠামোর কথা জানিয়েছেন।

নতুন নির্ধারিত হারে, বাসের দৈনিক ভাড়া করা হয়েছে ২৭৮০ টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে তা ২৩০০ টাকা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই হার ছিল যথাক্রমে ২৫৩০ ও ২০৯০ টাকা। একইভাবে ছোট যাত্রীবাহী গাড়ির দৈনিক ভাড়া ৮৯০ টাকা থেকে বাড়িয়ে ৯৮০ টাকা করা হয়েছে।

এছাড়াও সাত আসনের ম্যাক্সি ক্যাবের ভাড়া ১৩১০ টাকা থেকে বাড়িয়ে ১৪৪০ টাকা করা হয়েছে। ১৪ থেকে ২২ আসনের গাড়ির ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৭২০ টাকা, যা আগে ছিল ১৫৬০ টাকা। পাশাপাশি ভোটের কাজে নিযুক্ত কর্মীদের খোরাকি ভাতাও বাড়ানো হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যেখানে এই ভাতা ছিল ২৫০ টাকা, এবার তা বাড়িয়ে ২৮০ টাকা করা হয়েছে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেসরকারি পরিবহণ মালিকরা। সিটি সাবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় বাস মালিক ও কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এতে ভোটের কাজে অংশগ্রহণের ক্ষেত্রেও উৎসাহ বাড়বে বলে মনে করছেন তিনি।

উল্লেখ্য, গত জানুয়ারিতে পরিবহণ মালিকদের সংগঠন জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরস (জেএফটিও) ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিল। তাদের দাবি ছিল, টায়ার, লুব্রিক্যান্ট, বডি মেটেরিয়াল, বিমা এবং শ্রমিকদের মজুরি—সব ক্ষেত্রেই খরচ ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সেই প্রেক্ষিতেই ভাড়া পুনর্বিবেচনার আবেদন জানানো হয়।

নির্বাচনের মুখে এই ভাড়া বৃদ্ধি পরিবহণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বস্তি দিলেও, প্রশাসনিক খরচ বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন – জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...