Wednesday, May 6, 2026

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

Date:

Share post:

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ থেকে সরে গিয়েছে ইউরোপের বড় বড় দেশগুলি। এবার তেলের যোগান নিয়ে দুশ্চিন্তায় সহানুভূতিশীল দেশগুলিকে ফোন করছেন ট্রাম্প (Donald Trump)। শেষে মঙ্গলবার ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (Narendra Modi)। সেই কথা নিজে জানালেন মোদি।

হরমুজ প্রণালী (Strait of Hormuz) খোলার জন্য এখন কার্যত ইরানের পায়ে ধরছেন ট্রাম্প। হরমুজে অস্ত্র সংবরণ নীতি নিয়েছেন। তাতেও গলেনি ইরান। এই পরিস্থিতিতে মার্কিন তেল সংস্থাগুলি তেলের দাম বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। বেগতিক দেখে ন্যাটোর (NATO) অন্তর্ভুক্ত দেশগুলিকে যুদ্ধ থামানোর আবেদন জানানোর আবেদন করেছেন ট্রাম্প। কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে জার্মানি, ফ্রান্স।

এই পরিস্থিতিতে সোমবার তিনি ফোন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকে (Keir Starmer)। যেভাবে ব্রিটেনের এয়ারবেসগুলি আমেরিকাকে ব্যবহারের অনুমতি দিয়েছেন স্টার্মার, সেভাবেই হরমুজ প্রণালী খোলার ক্ষেত্রেও সহযোগিতার বার্তা দেন তিনি।

আরও পড়ুন : হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

এরপরই মঙ্গলবার নরেন্দ্র মোদিকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ফোন কল সম্পর্কে মোদি (Narendra Modi) জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে। ভারত অস্ত্র সংবরণ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী। গোটা বিশ্বের জন্য হরমুজ প্রণালী খোলা থাকা, নিরাপদ ও সহজগম্য হওয়া প্রয়োজন। শান্তি ও স্থিরতা প্রতিষ্ঠার উদ্যোগে আমরা সব সময় কথা বলার পথ খোলা রাখার আশ্বাস দিয়েছি।

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...