Tuesday, April 7, 2026

দলবদলে ‘উপহার’ ধুতি-শাড়ি, সমালোচনা বিরোধীদের

Date:

Share post:

দলবদল চলছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধী শিবির ছেড়ে শাসকদলে যাচ্ছেন অনেকে। আবার উল্টোটাও হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এবার শিবিরবদল ঘিরে উঠল উপঢৌকন দিয়ে দলে টানার অভিযোগ। শনিবার বাগদা ব্লকের পুরাতন হেলেঞ্চায় বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন অনেকে। উপহার হিসেবে পুরুষদের ধুতি-গামছা, মহিলাদের শাড়ি দেওয়া হয়। এই ঘটনায় সমালোচনা করতে ছাড়েনি বিরোধীরা। উপঢৌকন দিয়ে দরিদ্র পরিবারগুলিকে দলে টানা হয়েছে বলে অভিযোগ তাদের। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, লকডাউন পরিস্থিতিতে গরিব পরিবারকে সাহায্য করতেই দেওয়া হয়েছে ধুতি-শাড়ি।

দলবদলের ওই অনুষ্ঠানে ছিলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি অঘোর হালদার ও  হেলেঞ্চা পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাস। আদিবাসী সম্প্রদায়ের শখানেক মানুষের হাতে ধুতি-শাড়ি ছাড়াও মাস্ক, গামছা, গাছের চারা তুলে দেওয়া হয়।
বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সম্পাদক অমৃতলাল বিশ্বাসের দাবি, লোকসভা ভোটে এই এলাকায় তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছিল বিজেপি। সেই কারণেই এবার লোভ দেখিয়ে গরিব আদিবাসীদের দলে টানতে চাইছে শাসকদল। ধুতি-শাড়ি দেওয়ার ঘটনায় সমালোচনা করেছে সিপিআইএমও।

যদিও জেলা পরিষদের তৃণমূল সদস্য পরিতোষ সাহার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করেছে ওই পরিাবারগুলি। তিনি বলেন, বিভিন্ন সময়ে আদিবাসীদের সহযোগিতা করে তাঁদের দল। করোনা-আবহে অনেক মানুষ কাজ হারিয়েছেন। ত্রাণ ও খাদ্যসামগ্রী নিয়ে আগেও তাঁদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। তৃণমূলের কাউকে প্রলোভন দেখিয়ে দলে টানার প্রয়োজন হয় না।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...