Saturday, June 27, 2026

কলেজের মেধা তালিকায় এবার কার্টুন চরিত্র ডোরেমন-শিন চ্যানের নাম!

Date:

Share post:

সানি লিওন, মিয়া খালিফা, জনি সিন্স-সহ একাধিক পর্নস্টার, বিখ্যাত সঙ্গীতশিল্পী নেহা কক্করের পর এবার বিখ্যাত সব কার্টুন চরিত্ররাও রাজ্যের কলেজের মেধা তালিকায়। আশুতোষ, বজবজ, বারাসত ও মানিকচকের পর এবার ঘটনা শিলিগুড়ি কলেজ। উত্তরবঙ্গের এই কলেজের মেধা তালিকায় এবার দেখা গেল ডোরেমন ও শিন চ্যানের নাম।

এই ঘটনার পরই তোলপাড় শুরু হয়েছে শিক্ষামহলে। কলেজ কর্তপক্ষ জানিয়েছে, এই ঘটনার তদন্ত হবে। যারা শিক্ষাঙ্গনগুলিকে হাসির খোরাক করে তুলছে তাদের কঠোর শাস্তিরও দাবি জানান তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হচ্ছে।

প্রসঙ্গত, শিলিগুড়ি কলেজের কম্পিউটার সায়েন্স ও ফিজিক্সের মেধা তালিকায় দেখা গিয়েছে কার্টুন ওই জনপ্রিয় চরিত্র দুটিকে। তবে বিষয়টি নজরে আসার পরপরই কলেজ কর্তৃপক্ষ তালিকাটি দ্রুত সরিয়ে নেয়।

আরও পড়ুন : সানি লিওনদের পরে এবার কলেজের মেধাতালিকায় নেহা কক্কর

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...