Tuesday, June 23, 2026

মদের ঠেকের প্রতিবাদ করে হেনস্থার শিকার শহরের অশীতিপর দম্পতি

Date:

Share post:

আজ রাজ্য জুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন। তার আগে রবিবার রাতে হেনস্থার শিকার হলেন শহরের এক অশীতিপর দম্পতি। বাড়ির দোরগোড়ায় মদের আসর বসিয়েছিল একদল দুষ্কৃতী । মদের ঠেক এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বৃদ্ধ-বৃদ্ধা। তারই জেরে হেনস্থা হতে হয় তাদের ।অভিযোগ, তাদের সাবাড় করে দেওয়ার হুমকিও দেয় দুষ্কৃতীরা । শুনতে হয় অকথ্য গালিগালাজ। বেহালা পর্ণশ্রী থানার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র ।
তাদের অভিযোগ, বেহালা পর্ণশ্রী থানায় অভিযোগ জানিয়ে পুলিশের সাহায্য চান। কিন্তু তাদের সেই আবেদনে কর্ণপাত করার প্রয়োজন মনে করেনি থানায় ডিউটিরত পুলিশ । থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় ওই অশীতিপর দম্পতিকে।পুলিশ তাদের কথা প্রথমে মানতেই চায়নি। তাদের বাড়ি ফিরে গিয়ে দরজা জানলা বন্ধ করে এসব ঝামেলায় না জড়ানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু নাছোড় বৃদ্ধের জন্য শেষপর্যন্ত একটি জেনারেল ডায়েরি করেই দায় সারে পুলিশ। এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কিত দম্পতির প্রশ্ন, পুলিশই যদি অভয় না দিতে পারে তবে কার ওপর ভরসা রাখব। কে দেবে আমাদের সুরক্ষা?

,

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...