অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই কোটি টাকার প্রশ্ন। ইতিমধ্যে তৃণমূলের তরফে (Trinamool Congress Crisis) ভেঙে দেওয়া হয়েছে দলের সব কমিটি ও শাখা সংগঠন। এখন পরবর্তী পদক্ষেপ কী করবে তৃণমূল কিংবা বেসুরোরা।
Sponsored

দল ভাঙানোর পিছনে যে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। দিল্লিতে অমিত শাহর (Amit Shah) প্রশ্রয়ে এই ঘটনা ঘটছে বলে রাজনৈতিক মহলের অভিযোগ। শুধু তাই নয়, দল ভাঙার ব্যাপারে প্রচ্ছন্নে দিল্লির নির্বাচন কমিশনের (Election Commission Controversy) হাত রয়েছে বলেও অভিযোগ। এখন আসল তৃণমূল হিসাবে বেসুরোদের কত তাড়াতাড়ি জ্ঞানেশ কুমারের অফিস স্বীকৃতি দেয়, সেটাই দেখার। বিজেপি চলছে মহারাষ্ট্র ছকে। আরও পড়ুন: বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল
Sponsored

শোনা যাচ্ছে, বেসুরোরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিলেও মানতে রাজি নন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এটাও তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি বলে মনে করা হচ্ছে। ঋতব্রত এখানে বিজেপির হাতের পুতুল। সুবিধাবাদী রাজনীতিক হিসাবে তাকে দোষারোপ করে রাজনৈতিক মহল। কিন্তু বাকিরা? দেখা যাচ্ছে, সিবিআই-ইডির তলবে যাদের নাভিশ্বাস উঠছিল, তারাই এই বিদ্রোহে আগে হাত মিলিয়েছেন। বাকি বিধায়করা জনান্তিকে বলছেন, যেভাবে আমাদের উপর বিজেপি চাপ তৈরি করেছে, তাতে এই পথে না গেলে বন্দিজীবন কাটাতে হতো। কিন্তু বাস্তব হল এটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল ২৮ বছরের মাথায় ভেঙে চুরমার। তিনি দল ভেঙে নতুন দল তৈরি করেছিলেন। এবার তার দল ভেঙে কি নতুন দল!
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
