Saturday, June 27, 2026

সুশান্তকাণ্ডে মাদক যোগের তদন্ত তত্ত্বাবধানে এবার মুম্বই যাচ্ছেন রাকেশ আস্থানা

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্য ক্রমেই জটিল হচ্ছে। সব ছাপিয়ে এখন মাদক যোগই বড় হয়ে উঠছে বলে খবর। বলিউডের বহু প্রভাবশালীর নামও এই সূত্রে শোনা যাচ্ছে। মাদক যোগ সরেজমিনে খতিয়ে দেখতে এবার মুম্বই যাচ্ছেন খোদ নারকোটিক কন্ট্রোল ব্যুরোর ডিজি রাকেশ আস্থানা। সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর আস্থানা এখন একইসঙ্গে বিএসএফ ও এনসিবির ডিজি। আগামী রবিবার তিনি মুম্বই যেতে পারেন মাদক তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে।

এদিকে সুশান্তের বান্ধবী রিয়ার বক্তব্য, অভিনেতা নিয়মিত মারজুয়ানা নিতেন। তবে তিনি সুশান্তর ড্রাগ ব্যবহারের অভ্যাস বন্ধের চেষ্টা করে গিয়েছেন। রিয়ার আরও দাবি, তিনি নিজে কোনওদিন ড্রাগ ব্যবহার করেননি। যদিও রিয়ার সব বক্তব্য বিনা তদন্তে মানতে নারাজ নারকোটিক কন্ট্রোল ব্যুরো। সিবিআই, ইডির পাশাপাশি সুশান্তকাণ্ডে এনসিবির তদন্তও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, স্যামুয়েল মিরান্ডার মাদক সংক্রান্ত কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ করছেন এনসিবির তদন্তকারীরা। মুম্বইয়ের দুই মাদক পাচারকারী এখন এনসিবির জালে। তার মধ্যে একজন শৌভিকের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে। একইসঙ্গে মাদক যোগে বলিউডের বহু নামজাদা শিল্পী, সুপারস্টার, ডিরেক্টর, প্রোডিউসারের নাম উঠে আসায় তদন্তের পরিধি আরও বাড়ার সম্ভাবনা। এছাড়া গোয়ার যে হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ উঠেছে সেই গৌরব আরিয়াকে পরপর দুদিন টানা জেরা চালিয়েছে ইডি। গৌরবকে তিনি চিনতেন বলে স্বীকার করেছেন রিয়া। গৌরব রিয়াকে কোনও মাদক সরবরাহ করেছিলেন কিনা, জেরায় তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন- ‌ “দোষী সাজানো হচ্ছে রিয়াকে?” অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে প্রশ্ন স্বরার

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...