Friday, June 26, 2026

ত্রিপুরার বিলোনিয়ায় সিপিএম সমর্থকের পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা

Date:

Share post:

ত্রিপুরার বিলোনিয়ায় সিপিএম করার অপরাধে একটি পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করল বিজেপি দুষ্কৃতীরা। এই ঘটনায় বিলোনিয়া জুড়ে আতঙ্ক ছড়িয়েছে । কোনওক্রমে পরিবারটি ঘরের বাইরে চলে আসায় এ যাত্রায় বেঁচে গিয়েছে, না হলে আগুনে পুড়ে মরতে হত পরিবারের সবাইকে। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। রাজীবচৌধুরী স্ত্রী অভিযোগ করেছেন , পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ একদল দুষ্কৃতী প্রথমে বাড়ির গ্যারেজে এবং পরে ঘরে আগুন লাগিয়ে দেয় । দমকল ও পুলিশে খবর দিলে তারা প্রায় দু ঘণ্টা পরে ঘটনাস্থলে আসে। ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে।
অভিযোগ , পরিবারটি সিপিএম সমর্থক হয় বিজেপির দুষ্কৃতীরা এইভাবে হামলা চালিয়েছে। রাজনৈতিক হিংসা ত্রিপুরায় কোন জায়গায় পৌঁছেছে এই ঘটনাযই তার জ্বলন্ত প্রমাণ বলে জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা। তারা বলেন, শুধুমাত্র সিপিএমকে সমর্থন করার অপরাধে আমাদের উপর এই ভাবে দিনের পর দিন অত্যাচার চালানো হচ্ছে । ওই পরিবারের অভিযোগ, এই আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। গ্যারেজ থেকে ঘর, জামাকাপড়, আসবাবপত্র পুড়ে ছাই। রাজীব চৌধুরীর স্ত্রী আরও অভিযোগ করেন, তার ছেলে দশম শ্রেণীতে পড়ে। কিন্তু তার একটি বইও আর আস্ত নেই। এটা কোন ধরনের মানবিকতার নজির সেই প্রশ্ন তুলেছেন তারা। ত্রিপুরা বিলোনিয়া অঞ্চলে একমাত্র তাদের পরিবার সিপিএম করেন বলে তিনি দাবি করেছেন । বাকিরা ভয়ে বিজেপিতে নাম লিখিয়েছে বলে এদিন তিনি অভিযোগ করেন। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে । তারা এই ঘটনার জন্য সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বকে কাঠগড়ায় তুলেছেন ।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...