Friday, April 3, 2026

সুশান্তকাণ্ডে এখনও পর্যন্ত খুনের কোনও প্রমাণ পায়নি সিবিআই

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যে এখনও পর্যন্ত খুনের কোনও প্রমাণ পাননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সিবিআই সূত্রে একথা জানা গিয়েছে। যদিও তদন্তের স্বার্থে প্রতিদিন জিজ্ঞাসাবাদ, তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত নিয়ে সিবিআইয়ের তদন্তকারী দলের তিন সদস্য পৃথকভাবে সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে জানিয়েছেন, এখনও পর্যন্ত যে যে তথ্য তাঁদের হাতে এসেছে, তাতে সুশান্ত খুন হয়েছেন, এমন কথা বলা যাচ্ছে না। যদিও তাঁরা অনুসন্ধান চালিয়ে যাবেন। খুন না হলেও সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল কিনা সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে,সিবিআই মঙ্গলবার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে জেরা না করলেও জিজ্ঞাসাবাদ করেছে রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং মা সন্ধ্যা চক্রবর্তীকে। পাটনায় সুশান্তের বাবার করা এফআইআরে রিয়া ও শৌভিকের পাশাপাশি নাম রয়েছে তাদের বাবা-মা ইন্দ্রজিৎ এবং সন্ধ্যার। সুশান্তর পরিবারের এফআইআরে অভিনেতাকে মানসিক নির্যাতন এবং অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধেও। এই প্রথম রিয়ার বাবা- মায়ের ডাক পড়েছিল সিবিআইয়ের ডিআরডিও অফিসে।

আরও পড়ুন- Breaking: মমতার আর্জি মানলেন মুকেশ, ইস্টবেঙ্গল আইএসএলে?

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...