Monday, April 6, 2026

লাদাখে ফের আগ্রাসী চিন, দু’দেশের সেনা কম্যান্ডার পর্যায়ের বৈঠক

Date:

Share post:

লাদাখ সীমান্ত সমস্যা সমাধানের জন্য আজ বুধবার চিন ও ভারতের সেনা কম্যান্ডার পর্যায়ের বৈঠক। নীতি নির্ধারণের জন্য মঙ্গলবারই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান নারাভানে।

এদিকে পরপর তিন দিন সীমান্ত কব্জা করার চেষ্টা করে লাল ফৌজ। শনিবারের পর মঙ্গলবার লাদাখ সীমান্তে আগ্রাসী মনোভাব দেখায় চিন। দক্ষিণ পূর্ব লাদাখের চুমার এলাকায় সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করে। যদিও শেষমেষ পিছু হটে লাল ফৌজ। মঙ্গলবার লাল ফৌজের আগ্রাসী মনোভাবের পরই হাই এলার্ট জারি করেছে ভারতীয় সেনা।

জানা গিয়েছে, সামরিক দিক থেকে নিজেদেরকে শক্তিশালী করার চেষ্টা করছে চিন। সাত থেকে আটটি সেনা ভারী যান মোতায়েন করা হয়েছে এলএসি বরাবর। চেপুজি ক্যাম্পে ঘাঁটির শক্তি বাড়িয়েছে লালফৌজ। অন্যদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শক্তি বৃদ্ধি করছে ভারতীয় সেনা। জানা গেছে ইতিমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : লাদাখের ১ হাজার বর্গ কিলোমিটার দখল করেছে চিন, রিপোর্ট পেশ ভারতীয় গোয়েন্দাদের

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...