Friday, June 26, 2026

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ঢুকে পড়লেন ভারতের সুমিত নাগাল

Date:

Share post:

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ঢুকে পড়লেন ভারতের সুমিত নাগাল। তিনি ৬-১, ৬-৩, ৩-৬, ৬-১ হারালেন আমেরিকার ব্র্যাডলে কানকে। দ্বিতীয় রাউন্ডে সুমিতের প্রতিদ্বন্দ্বী হতে পারেন বিশ্বের তিন নম্বর নেদারল্যান্ডসের ডমনিক থিয়েম।
মঙ্গলবারের জয়ের ফলে সুমিত গত সাত বছরে প্রথম ভারতীয় হিসেবে ইউএস ওপেনে মেইন ড্র ম্যাচ জিতলেন। এর আগে ২০১৩-তে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন সোমদেব দেববর্মণ। মঙ্গলবারের ম্যাচে প্রথম দুটি সেটে ব্র্যাডলে কানকে দাঁড়াতেই দেননি নাগাল। প্রথম দুই সেটে প্রতিদ্বন্দ্বীকে ৬-১, ৬-৩ এ উড়িয়ে দেন তিনি। তৃতীয় রাউন্ডে অবশ্য কিছুটা ম্যাচে ফেরেন ব্র্যাডলে। তৃতীয় সেট ৩-৬ এ হারলেও চতুর্থ সেট ফের ৬-১ এ জিতে নেন তিনি।বিশ্ব টেনিসে পুরুষদের ক্রমতালিকায় সুমিত নাগালের স্থান ১২২। তৃতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন অস্ট্রিয়ার দমিনিক থেইমের। যাঁর সঙ্গে অবশ্য প্রথম রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে স্পেনের মুনারের।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...