Friday, June 26, 2026

প্রধানমন্ত্রী-সহ মন্ত্রীদের নিয়ে ফেসবুক আধিকারিকদের ব্যাঙ্গ! অভিযোগে জুকেরবার্গকে চিঠি রবিশঙ্করের

Date:

Share post:

ফেসবুক-বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগে সরব বিরোধীরা। বিজেপি বিরোধী পোস্ট ফেসবুক ডিলিট করে দেয়- এই অভিযোগ তুলেছে তৃণমূল, কংগ্রেস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। ফেসবুককে বিজেপির অঘোষিত জোট সঙ্গী বলেও কটাক্ষ করেছে তারা। বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগ করে মার্ক জুকেরবার্গকে চিঠিও দিয়েছিল কংগ্রেস। এর পাল্টা হিসেবে এবার মার্ক জুকারবার্গকে চিঠি দিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। চিঠিতে তিনি অভিযোগ করেন, ফেসবুকের কর্মীরা অন রেকর্ড । ফেসবুকে কর্মরত পদস্থ আধিকারিকদের এই কাজকর্ম একেবারেই উপযুক্ত নয় বলে জুকারবার্গকে চিঠিতে লেখেন রবি শঙ্কর প্রসাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে অন রেকর্ড ঠাট্টা তামাশা করায় সংস্থার উচিত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা। ফেসবুক সিইও মার্ক জুকারবার্গকে চিঠি দিয়ে সরাসরি এই অভিযোগ করন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী।

যদিও এই চিঠিকে আইওয়াশ বলে দাবি বিরোধীদের। ফেসবুক-বিজেপি আঁতাঁতের কথা প্রকাশ্যে এসে যাওয়ায় গেরুয়া শিবিরের এই ধরনের অভিযোগ বলে মন্তব্য করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুন : লাদাখের ১ হাজার বর্গ কিলোমিটার দখল করেছে চিন, রিপোর্ট পেশ ভারতীয় গোয়েন্দাদের

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...