Friday, June 26, 2026

পরীক্ষার সূচি নির্ধারণের দায়িত্ব দেওয়া হোক বিশ্ববিদ্যালয়কে, মুখ্যমন্ত্রীকে চিঠি জুটার

Date:

Share post:

পরীক্ষা সূচি নির্ধারণ এবং ফল প্রকাশ কবে করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হোক বিশ্ববিদ্যালয়কে। এই আর্জি জানিয়ে বুধবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখল যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষার সূচি নির্ধারণ করেছে রাজ্য। অক্টোবরের মাসের মধ্যেই ফল প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে। সোমবার উপাচার্যের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জুটা উল্লেখ করেছে, ” বারবার নির্দেশিকা পরিবর্তন হওয়ায়, ছাত্র-ছাত্রীরা প্রবল মানসিক চাপের মধ্যে আছে। অক্টোবর মাসে পরীক্ষা হলে, ৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ সম্ভব নয়। কারণ ২২ অক্টোবর থেকে দুর্গাপুজো। আবার অক্টোবরে ফল প্রকাশ না হলে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা, এমনকী চাকরির সুযোগ হাতছাড়া হয়ে যেতে। তাই স্বাধীকার অনুযায়ী পরীক্ষার দিন ঠিক করা এবং ফল প্রকাশের দিন ঠিক করার দায়িত্ব দেওয়া হোক বিশ্ববিদ্যালয়কে।”

২৯ এপ্রিল ইউজিসির গাইডলাইন মেনে অ্যাডভাইজারি জারি করে রাজ্য। সেই অ্যাডভাইজারি অনুযায়ী পরীক্ষা নিয়ে ইতিমধ্যে ফল প্রকাশ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট ইউজিসির ৬ জুলাইয়ের নির্দেশিকাকে মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্বাভাবিকভাবে ওই ফল গ্রহণযোগ্য হবে না। এই বিষয়ে জুটার সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় বলেন, “ছাত্র-ছাত্রীদের কোনও সুযোগ হাতছাড়া হোক, তা আমরা চাই না। পরীক্ষা অনলাইনে হলে সেপ্টেম্বরে হতে কোনও বাধা নেই।”

আরও পড়ুন : ইউজিসির নির্দেশিকা মেনে চলতি মাসেই পরীক্ষা নেবে বিশ্বভারতী

Related articles

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...