Friday, April 3, 2026

সুশান্ত কাণ্ডে গ্রেফতার রিয়ার ভাইয়ের ঘনিষ্ঠ মাদক পাচারকারীরা

Date:

Share post:

রিয়ার বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ উঠেছে আগেই। ইতিমধ্যে ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ধৃতদের নাম আব্দুল বসিত পরিহার এবং জায়েদ ভিলেত্রা। মঙ্গলবার বসিত জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের জানিয়েছেন, তিনি রিয়ার ভাই সৌভিকের পূর্ব পরিচিত।

মঙ্গলবার ফিল্মসিটি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই সময় গ্রেফতার করা হয় বসিতকে। অন্যদিকে ধৃত জায়েদ ভিলেত্রা রিয়ার প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এনসিবি সূত্রে খবর, আটক ২ ব্যক্তির থেকে ৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রিয়ার বাবা, মা এবং ভাইকে প্রায় টানা ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বুধবার ফের রিয়া, রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী, এবং সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। এদিন সুশান্তের বন্ধু তথা বিজনেস পার্টনার বরুণ মাথুরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন : সুশান্তের বাড়িতে সেই রাতে কারা এসেছিলেন?

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...