Friday, June 26, 2026

ফিরে এলো ঐশীর স্মৃতি, JNU-তে ফের ABVP-এর বিরুদ্ধে ছাত্র নিগ্রহের অভিযোগ

Date:

Share post:

ফিরে এলো SFI নেত্রী ঐশী ঘোষের নিগ্রগ হওয়ার কলঙ্কিত স্মৃতি। ফের ছাত্র নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)। অভিযোগ স্নাতকোত্তর এক ছাত্রকে হোস্টেলের মধ্যেই ব্যাপক মারধরের অভিযোগ উঠল। তার নাম বিবেক পাণ্ডে। অভিযোগের তির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) দিকে।

বিবেকের অভিযোগ, গতকাল বুধবার রাতে আচমকা হোস্টেলে তাঁর রুমে ঢুকে একদল উগ্র পড়ুয়া। কিছু বুঝে ওঠার আগেই তাকে বেধড়ক মারা হয়। এই ছাত্ররা সকলেই এবিভিপি-র সমর্থক বকে দাবি করে বিবেক। অন্যদিকে, বাম ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন (এআইএসএ)-র সক্রিয় সদস্য বলে পরিচিত বিবেক পাণ্ডে।

আয়সার পক্ষ থেজে জানানো হয়েছে, ওই পড়ুয়াদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এবিভিপি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, দুই বাম ছাত্র সংগঠন আয়সা এবং এসএফআই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সবসময় অশান্তি পাকিয়ে রাজনীতি চেষ্টা করে।

JNU ভারতের সেরা ও এলিট ক্লাস বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। এলাকার পড়ুয়াদের মেধা প্রশ্নাতীত। কিন্তু সেখানেও মাঝেমধ্যে অশান্তি ঘটে থাকে।

উল্লেখ্য, এ বছরই JNU ক্যাম্পাসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল একদল মুখোশধারী দুষ্কৃতীর। তাদের এলোপাথাড়ি আক্রমণে আহত হন SFI নেত্রী ঐশী ঘোষ-সহ একঝাঁক পড়ুয়া। সেই ঘটনায় আক্রান্ত হয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারাও। মাথা ফেটে ছিলো ঐশীর। সেবারও জেএনইউএসইউ প্রেসিডেন্ট ঐশী ঘোষের। এই ঘটনায় কাঠগড়ায় দাঁড় তোলা হয়েছিল এবিভিপি-কে। যে ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল শিক্ষা থেকে রাজনৈতিক মহলে। সেই টাটকা স্মৃতির মধ্যেই ফের একবার ভারতসেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিগ্রহের এমন ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন- বাস্তবের বিদ্যার দেবী! দুর্গম পথ পেরিয়ে শিক্ষাদানের নজির ঊষার

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...