Friday, April 3, 2026

“আরে এ তো আমার মতো দেখতে,” শিল্পীর কাজে মুগ্ধ হয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি

Date:

Share post:

না ফেরার দেশে চলে গিয়েছেন তিনি। কীর্ণাহার থেকে রাইসিনা হিলস তাঁর স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে। কিন্তু এখনও জীবন্ত হয়ে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আসানসোলের মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের কাজে এখনও বেঁচে আছেন তিনি। রাইসিনা হিলসে গিয়ে প্রণববাবুর মূর্তি নিজেই দিয়ে এসেছিলেন সুশান্ত।

সাল ২০১৩। মোমের মূর্তি নিয়ে দিল্লি গিয়েছিলেন সুশান্ত রায়। একই রকম দুজন মানুষ। একজন জীবন্ত। অন্যজন তাঁরই প্রতিচ্ছবি। শিল্পীর নিখুঁত কাজের প্রশংসা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। মোমের মূর্তি দেখে বেশ অবাক হয়েছিলেন তিনি। সেই মুখ, চোখ চুল, গায়ের রং, পোশাক জুতো সব কিছুই এক। আমাকে পাশাপাশি দাঁড় করিয়ে ফ্রেমবন্দি করেছিলেন শিল্পী। যা এখন রাখা আছে সুশান্ত রায়ের আসানসোলের মহিশীলা কলোনীর গ্যালারিতে।

ওই মোমের মূর্তি দেখে স্বয়ং প্রণব মুখোপাধ্যায় মন্তব্য করেছিলেন, “আরে এ তো আমার মতো দেখতে। দেখলে মনে হবে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আমার হাইট পেলে কোথায়?” শিল্পী সুশান্ত রায়ের কথায়, “দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার পরই ঠিক করি ওঁর মোমের মূর্তি তৈরি করব। ইন্টারনেট ঘেঁটে, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছবি দেখে শুরু করি কাজ।” সুশান্ত রায় জানান মাত্র দেড় মাসের মধ্যেই এই মূর্তি তৈরি করেছিলেন তিনি।

তবে এর আগেও মোমের মূর্তি তৈরি করেছেন শিল্পী সুশান্ত রায়। অমিতাভ বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোনাল্ডো, কপিল দেব, শচীন তেন্ডুলকার, জ্যোতি বসুর মূর্তিও সৃষ্টি হয়েছে তাঁরই হাতে। সুশান্ত রায় জানান, “২০১৩ সালের পর, কলকাতায় যখন মাদার ওয়াক্স মিউজিয়াম তৈরি হয়। সেই সময় প্রথম ১৯ টি মূর্তির বরাত পেয়েছিলাম। তার মধ্যে প্রণব মুখোপাধ্যায়ের মূর্তিটি তৈরির অর্ডার ছিল।” এই কাজে প্রাক্তন রাষ্ট্রপতি উৎসাহ দেন বলেও জানিয়েছেন শিল্পী।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...