Wednesday, June 24, 2026

আমেরিকার হিন্দুদের ভোট পেতে অভিনব প্রচার প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনের

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের হিন্দুদের কাছে টানতে প্রচার শুরু করেছেন জো বিডেন। দুমাস পরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন। হিন্দুদের কাছে টানতে অভিনব স্লোগান তুলেছেন তিনি। ‘হিন্দু আমেরিকানস ফর বিডেন’ এই স্লোগানকে সামনে রেখে প্রচার শুরু করেছেন।

ইতিমধ্যে ‘হিন্দু আমেরিকানস ফর বিডেন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের ঘোষণা করেছেন ইলিনসের ইন্দো আমেরিকান কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি। এইভাবে আমেরিকান হিন্দু সম্প্রদায়ের ২০ লক্ষের বেশি ভোট পাওয়াই তাঁর লক্ষ্য। জানা গিয়েছে এই অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী হিন্দুদের সমস্যার কথা শুনবেন বিডেন।

তবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এই প্রথম হিন্দু ভোটকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু বিডেনই নন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিন্দু ভোট পাওয়ার জন্য বিশেষ প্রচার শুরু করেছেন। যার নাম ‘হিন্দু ভয়েস ফর ট্রাম্প’। দুই দলই মরিয়া ২০ লক্ষের ওপর জনসংখ্যার হিন্দু ভোট পেতে। ‘হিন্দু আমেরিকানস ফর বিডেন’ এর প্রতিনিধি মুরলি বালাজি বলেন, “আমেরিকার হিন্দুদের সমস্যা, চাহিদার কথা তুলে ধরবেন জো বিডেন। যে বিষয়গুলি এখনও পর্যন্ত কেউ প্রাধান্য দেননি।”

 

 

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...