Friday, June 26, 2026

ভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেতা অর্জুন কাপুর

Date:

Share post:

ফের বলিউডে ভাইরাসের কোপ পড়ল। এবার আক্রান্ত হলেন অভিনেতা অর্জুন কাপুর। চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত হোম আইসলেশনে আছেন তিনি। আক্রান্ত হওয়ার খবর রবিবার নিজেই জানিয়েছেন অভিনেতা। এদিন ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অর্জুন লিখেছেন, ” আমি ভাইরাসে আক্রান্ত হয়েছি। আমার উচিৎ সবাইকে এটা জানানো। চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে আছি। ভরসা রাখি এই ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আমরা সবাই জিতব।” যদিও ভাইরাস সংক্রমণের কোনও উপসর্গ নেই বলেই তিনি জানিয়েছেন। একইসঙ্গে তাঁর শুভানুধ্যায়ীদের আগাম ধন্যবাদ দিয়েছেন অর্জুন কাপুর। তাঁর শারীরিক অবস্থার খবর নিজেই দেবেন অভিনেতা।

আরও পড়ুন- আমি নির্দোষ, কাউকে ভালবাসার জন্য গ্রেফতার হতেও তৈরি : রিয়া

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...