Friday, June 26, 2026

আশা জাগিয়ে ইউএসওপেনের দ্বিতীয় রাউন্ডে ডাবলসে রোহন বোপান্না জুটি

Date:

Share post:

ইউএসওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে সুমিত নাগাল ছিটকে গিয়েছেন। এবার সবার নজর বোপান্নার দিকে। পুরুষদের ডাবলসে রোহন বোপান্না সহজেই পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে। কানাডার ডেনিস শাপোভালভকে নিয়ে তিনি স্ট্রেট সেটে হারালেন যুক্তরাষ্ট্রের আর্নেস্তো এস্কোবেদো-নোয়া রবিন জুটিকে। বোপান্নাদের পক্ষে ফল ৬-২, ৬-৪। রোহনদের খেলা শেষ হয়ে গেল মাত্র ১ ঘণ্টা ২২ মিনিটে। দ্বিতীয় রাউন্ডে তাঁরা খেলবেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই কেভিন ক্রাউইৎজ ও আন্দ্রিয়াস মায়র জুটির বিরুদ্ধে।
সুমিত দ্বিতীয় রাউন্ডে ছিটকে গেলেও তার ভূয়সী প্রশংসা করেছেন বোপান্না। এমনকি সুমিতের প্রশংসা করেছেন মহেশ ভূপতিও।
বোপান্নার মতোই মহেশ ভূপতিও মনে করেন, বড় জায়গায় ভাল কিছু করতে হলে সুমিতকে একই সঙ্গে সার্ভিস ও নেটে নিজের খেলায় অনেক উন্নতি করতেই হবে। সঙ্গে মহেশের কথা, ‘‘গত বছরও সুমিতকে দেখেছি। এখন যেন আরও ভাল খেলছে। কোর্টে অনেক বেশি সপ্রতিভ মনে হচ্ছে ওকে। থিম খেতাবের অন্যতম দাবিদার। তবু ওর বিরুদ্ধে সুমিত বেশ অনেকটা সময়ই নিজের সার্ভিস ধরে রাখতে পেরেছিল। এটা কিন্তু কম কথা নয়।’’
যুক্তরাষ্ট্র ওপেনে দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল সুমিত নাগালের অভিযান।  দ্বিতীয় বাছাই অস্ট্রিয়ার দমিনিক থিমের বিরুদ্ধে অবশ্য হারলেও লড়াই করলেন ভারতীয় তারকা। ফল ৩-৬, ৩-৬, ২-৬।  প্রথম ও দ্বিতীয় সেটে রীতিমতো পাল্লা দিয়ে গিয়েছেন তিনি থিমের বিরুদ্ধে। মঙ্গলবার সাত বছর পরে প্রথম ভারতীয় হিসেবে যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডে জিতেছিলেন তিনি।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...