Sunday, June 28, 2026

মোদির জন্মদিনে বুথ ভিত্তিক ৭০ সদস্যের উপহার পরিকল্পনা বিজেপির

Date:

Share post:

উপলক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। আর সেটাকেই রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। মোদির জন্মদিনে এবার প্রতি বুথ থেকে নেওয়া হবে নতুন সদস্য। পাখির চোখ ২০২১ এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে দলকে একুশের সংগঠিত করতে নয়া পদক্ষেপ।
প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিনে ৭০ জন নয়া সদস্য নেওয়ার লক্ষ্যই রেখেছে বিজেপি। কিছু বুথ যা বেশিরভাগ বুথ থেকে এই লক্ষ্যপূরণ করতে পারলে একদিনে দলের সদস্য সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশা বিজেপি নেতৃত্বের।

কোচবিহারে ইতিমধ্যেই এই বিশেষ অভিযানের রূপরেখা ছকে ফেলেছে বিজেপি। বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা এই অভিযানের কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে এই বিশেষ অভিযান হবে। জেলার সাধারণ সম্পাদক বলেন সঞ্জয় চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিনে সবই ৭০ সংখ্যা দিয়েই করা হবে।

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। এই দিনেই দলের কাজে গতি আনতে তৎপর বিজেপির সদস্যরা। অতিমারি পরিস্থিতিতে একেই দলীয় কর্মসূচি অনেকটা পিছিয়ে গিয়েছে। তার উপর দফায় দফায় লকডাউন এবং নিয়ম-বিধির ফলে ব্যাপক প্রচার অভিযান করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে কাজে গতি আনাটা অত্যাবশ্যক বলেই মনে করছে বিজেপি। রবিবার জেলার ২৪টি মণ্ডলে বৈঠকও সেরে ফেলেছেন বিজেপির জেলা নেতৃত্ব। তবে দলবদলের যে হিড়িক চলেছে, পদ্মশিবির ছেড়ে যেভাবে শাসকদলের যোগ দিচ্ছেন নেতা ও তাঁর অনুগামীরা- সে পরিস্থিতিতে দাঁড়িয়ে মোদির ৭০ তম জন্মদিনে রাজ্য বিজেপির নেতৃত্ব তাঁকে এই উপহার কতটা দিতে পারেন সেটাই দেখার।

আরও পড়ুন- কামারহাটি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বাড়ির মালিক

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...