Friday, April 3, 2026

জোর করে ঘরবন্দি রেখে ওষুধ খাওয়াতো, পরিবারের বিরুদ্ধে সরব আমির খানের ভাই ফয়জল

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না বলিউডের। এবার নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে মুখ খুললেন আমির খানের ভাই ফয়সল খান । তাঁর অভিযোগ , তাকে জোর করে ওষুধ খাওয়ানো হতো। এমনকি ইনস্টাগ্রামে পোস্ট এ তিনি স্পষ্ট জানিয়েছেন ,তার পরিবারের লোকজন তাকে মানসিক রোগগ্রস্ত প্রমাণ করার জন্য জোর করে ঘরে বন্দি করে রেখে ওষুধ খাওয়াতো। শেষ পর্যন্ত পরিবারের বিরুদ্ধে আদালতে যেতে তিনি পিছপা হননি এবং আদালতের নির্দেশে তার শারীরিক ও মানসিক পরীক্ষার পর জানা যায় তিনি সম্পূর্ণভাবে সুস্থ। তার আরও অভিযোগ, অভিনেতা হিসেবে যাতে তিনি প্রতিষ্ঠা না পান সেই কারণে তাকে নানাভাবে হেনস্থা করা হতো। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন , দাদা আমির খানের 50 তম জন্মদিনের একটি পার্টির কথা । সেখানে উপস্থিত ছিলেন করণ জোহরের মতো পরিচালক। সেখানে তাকে কোনওভাবেই কারো সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ জানিয়েছেন ।এমনকি সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, বলিউডে নেপোটিজম থেকে শুরু করে ফেভারিটিজম কাজ করে বলে তিনি মন্তব্য করেছেন ।

এমনকি, সবথেকে বেশি বলিউডে দেখা যায় ইনসাইডার এবং আউটসাইডার বিতর্ক বলে তার মত। ব্যাপক এই দলবাজির কারণেই সুশান্ত সিং রাজপুতের মতো অনেক অভিনেতাই মানসিক অবসাদগ্রস্ত হয়ে নিজেদেরকে চরম বিপর্যয়ের পথে ঠেলে দেন বলে তিনি অভিযোগ করেছেন। অথচ শাহরুখ খান থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা, সুশান্ত সিং রাজপুত এর মত প্রচুর অভিনেতা বাইরে থেকে ইন্ডাস্ট্রিতে এসে কিন্তু বলিউডকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন বলে তার মতামত। যদিও তাঁর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্ব।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...