Saturday, April 4, 2026

কৌশলী চালে বৈশাখীকে ছাঁটলেন দিলীপ! জায়গা নেই চন্দ্র বসুরও

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে দলীয় “নির্বাচন” নিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত রাজ্য বিজেপি। রাজ্য কমিটির তালিকা অন্তত সেই ইঙ্গিত করছে। বঙ্গ বিজেপির দুই প্রভাবশালী গোষ্ঠী দলের অন্দরে ক্ষমতা কায়েম করতে নিজেদের ঘনিষ্ঠ লোকেদের রাজ্য কমিটিতে জায়গা করে দেওয়ার জন্য দীর্ঘ লড়াই চালিয়েছে। অবশেষে আজ, মঙ্গলবার দুই পক্ষকে শান্ত রাখতো মোটামুটি একটা ভারসাম্য রেখে রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতেও স্বস্তি কোথায়? হচ্ছে চোখ চাওয়া-চাওই!

রাজ্য বিজেপির ১০৫ জনের রাজ্য কমিটি ঘোষণা করেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।‌ আর সেখানে প্রত্যাশা মতই শেষের দিকে জায়গা পেলেন হেভিওয়েট শোভন চট্টোপাধ্যায়। কিন্তু দিলীপ নিজের অবস্থানে অনড় থেকে তালিকায় কোনোভাবেই জায়গা দেননি শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়যে। যা নিয়ে দলের অন্দরেই আলোড়ন তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এক্ষেত্রে বিরাট কৌশলী চাল দিলেন। তালিকার শেষের দিকে হলেও শোভনকে রাজ্য কমিটিতে ঢুকিয়ে যেমন বাজিমাত করলেন তিনি, ঠিক একইভাবে কৌশলী চালে তাঁর অপছন্দের শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ছেঁটে ফেললেন। একইসঙ্গে জায়গা হয়নি দলে অন্যতম ”বিদ্রোহী” মুখ বলে পরিচিত নেতাজি পরিবারের চন্দ্র বসুরও।

উল্লেখযোগ্যভাবে, নতুন রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন বহু নতুন মুখ। এমনকী মহিলাদের সংখ্যাও যথেষ্ট বেশি। নতুন মুখেদের মধ্যে আছেন জোতির্ময়ী শিকদার, অর্চনা মজুমদার, দেবযানী সেনগুপ্ত, বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ মধুছন্দা কর। রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন শঙ্কুদেব পণ্ডাও। তবে শোভন চট্টোপাধ্যায় জায়গা পেলেও যেহেতু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জায়গা হয়নি, তাই শোভনবাবু কতটা সক্রিয় হবেন, তা নিয়ে এখনও সংশয় কাটল না। এখন শোভনই ঠিক করুন তিনি বৈশাখীকে ছাড়া এই পদ গ্রহণ করবেন, নাকি আবার নিষ্ক্রিয় হয়ে যাবেন রাজনীতি থেকে!

আরও পড়ুন – ছ’মাস পর শর্তসাপেক্ষে খুলছে স্কুল, নির্দেশিকা জারি কেন্দ্রের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...