Monday, April 6, 2026

কঙ্গনাকে নিরাপত্তা দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তকে সমর্থন দালের মেহেন্দির

Date:

Share post:

শিবসেনার হুমকির জেরে কঙ্গনা রানাওয়াতকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। তাঁকে ঘিরেই এককালের জোটসঙ্গী বিজেপি ও শিবসেনা চাপানউতোর। কঙ্গনাকে কেন্দ্রীয় সরকারের ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তকে যখন অনেকেই সমালোচনা করছেন, তখন এই বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থনই করেছেন সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি ৷ টুইট করে তিনি জানিয়েছেন, ‘‘ কেন্দ্রীয় সরকার যখন থেকে কঙ্গনার সুরক্ষা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তখন থেকেই কিছু কংগ্রেসীদের খুব অসুবিধা হচ্ছে ৷ যারা নিজেরাই ৭০ বছর ধরে কোনও বিপদ ছাড়াই কড়া নিরাপত্তা ব্যবস্থার মজা নিয়ে এসেছেন এতদিন ৷ সত্যিই লজ্জাজনক !’’


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে স্বজনপোষণ, মাদক যোগ নিয়ে সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তার অভিযোগের তীর মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশের দিকে। এমনকী, মুম্বইকে পাক-অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন তিনি। এরপরই তাঁকে মুম্বইতে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় শিবসেনা। যদিও এভাবে তাকে আটকে রাখা যাবে না, থামানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...