Tuesday, April 7, 2026

মসজিদে বিস্ফোরণ: শোক প্রকাশ করে মোমেনকে চিঠি জয়শঙ্করের

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। শোক প্রকাশ করে তিনি চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে।

মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে দুর্ঘটনায় নিহতদের প্রতি আন্তরিক সহানুভূতি এবং গভীর সমবেদনা জানিয়ে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে প্রাণহানির ঘটনায় ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন জয়শঙ্কর। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...