Friday, April 3, 2026

কলকাতায় তৃণমূলের ওয়ার্ড সভাপতির দায়িত্বে প্রাক্তন কাউন্সিলররা! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ভোটের মুখে এবার কলকাতা পুর-এলাকার সংগঠন গোছানোর কাজে হাত দিলো তৃণমূল৷ সদ্য প্রাক্তন কাউন্সিলরদের এবার সংগঠনের কাজে লাগাতে চলেছে তৃণমূল৷
সূত্রের খবর, শেষমুহুর্তে পরিকল্পনায় রদবদল না হলে কলকাতায় তৃণমূলের ওয়ার্ড সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন কাউন্সিলরদের। জানা গিয়েছে, ভোটকুশলী প্রশান্ত কিশোরের এই পরামর্শেই সিলমোহর পড়েছে দলের শীর্ষস্তরের৷

একুশের নির্বাচন তৃণমূলের কাছে তুলনায় কিছুটা কঠিন৷ প্রবলভাবে উঠে এসেছে বিজেপি৷ এই পরিস্থিতিতে কলকাতার ওয়ার্ডগুলিতে নতুন কাউকে সভাপতি পদে আনা হলে, কিছুক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে৷ ওদিকে, ওয়ার্ডে পরিচিত মুখ প্রাক্তন কাউন্সিলররা৷ কাউন্সিলরদের বদলে সভাপতি পদে নতুন মুখ আনা হলে প্রাক্তন হয়ে যাওয়া কাউন্সিলররাও ক্ষুব্ধ হতে পারেন৷ তাই কলকাতার প্রাক্তন কাউন্সিলরদেরই ওয়ার্ড- সভাপতি করছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। তাঁরাই নিজেদের ওয়ার্ডে ভোট পরিচালনা করবেন। প্রসঙ্গত, কলকাতা পুর এলাকায় ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১২৫টি ছিল তৃণমূলের দখলে। যে সব ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর ছিলেন না, সেখানে সহমতের ভিত্তিতে ওয়ার্ড-সভাপতির দায়িত্ব দেওয়া হবে স্থানীয় পরিচ্ছন্ন ভাবমূর্তির দলীয় নেতাকে৷

মহামারি পরিস্থিতি সৃষ্টি নাহলে এতদিনে কলকাতা পুরভোট হয়ে যেত৷ কাউন্সিলরদের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর অনেক ওয়ার্ডে রটনা হয়, বিদায়ী কাউন্সিলর এবার আর টিকিট পাচ্ছেন না৷ বিকল্প নাম ভেসে ওঠে৷ বেশকিছু ওয়ার্ডে দলের একাধিক গোষ্ঠী স্বাধীনভাবে কাজ শুরু করে দেয়। এসবের ফলে সাংগঠনিক কাজে কিছুটা হলেও অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে।
বিধানসভা ভোটের মুখে এসব ঝুঁকি নিতে নারাজ দল৷ সেকারনেই প্রশান্ত কিশোরের পরামর্শে কলকাতায় বিদায়ী কাউন্সিলরদেরই ওয়ার্ড সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের শীর্ষমহল৷

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...