Thursday, June 25, 2026

কোয়ারেন্টিনে একসঙ্গে থাকতে থাকতে দেহরক্ষীর প্রেমে হাবুডুবু পামেলা অ্যান্ডারসন!

Date:

Share post:

সময়ে অসময়ে যখন তখন প্রেমে পড়তে জুড়ি নেই পামেলা অ্যান্ডারসনের। জীবনে কতবার সম্পর্ক গড়েছেন, ভেঙেছেন, ফের নতুন সম্পর্ক গড়েছেন এই নামজাদা মডেল- অভিনেত্রী, তার কোনও হিসেব নেই। ৫৩ বছর বয়সী পামেলা এবার নতুন করে প্রেমে পড়েছেন তাঁরই ব্যক্তিগত এক দেহরক্ষীর। ৪০ বছর বয়সী সেই দেহরক্ষী গত দু’বছর ধরে মডেল-অভিনেত্রীর পূর্ণসময়ের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। তবে পামেলার এই দেহরক্ষী কাম নতুন প্রেমিকের নাম এখনও প্রকাশ্যে আসেনি।

শুধু জানা গিয়েছে, মার্চ মাস থেকে শুরু হওয়া লকডাউনের পরই একসঙ্গে টানা কোয়ারেন্টিনে ছিলেন পামেলা ও সেই দেহরক্ষী। এভাবেই নাকি দুজনে সম্পর্কে জড়িয়েছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র আরও জানিয়েছে, নতুন প্রেম নিয়ে সাংঘাতিক সিরিয়াস পামেলা এবার ফের বিয়ের কথা ভাবছেন। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, ফাইনালি একজন সত্যিকারের পুরুষ খুঁজে পেয়েছি।

যদিও এর আগে আরও চারবার বিয়ে করেছিলেন পামেলা, যার মধ্যে চতুর্থ বিয়েটি হয়েছিল জন পিটার্সের সঙ্গে। এই বছরের শুরুতে হওয়া সেই বিয়ে টিকেছিল মাত্র ১২ দিন। এনিয়ে পরে এক টুইটে পামেলা বলেছিলেন, জনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তাঁর বিয়ে হয়নি। তাঁদের সম্পর্কটা ছিল শুধুমাত্র ‘অদ্ভুত এক লাঞ্চ’।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...