Wednesday, June 24, 2026

রিয়া চক্রবর্তী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে

Date:

Share post:

জামিনের আর্জি খারিজ করে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বলিউডি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সঙ্গে যুক্ত এক মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে NCB বা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে৷ টানা তিনদিন রিয়াকে জেরা করার পরই তাঁকে গ্রেফতার করা হয়৷ NCB-কর্তা কে পি এস মালহোত্রা জানিয়েছেন, “NDPS বা নারকোটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের ২৭এ, ২১, ২২, ২৯ এবং ২৮ ধারায় রিয়াকে গ্রেফতার করা হয়েছে। NCB মূলত রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে প্রয়াত সুশান্ত রাজপুতের ব্যবহারের উদ্দেশ্যে মাদক দ্রব্য সরবরাহ করার অভিযোগ এনেছে৷ এছাড়াও নিষিদ্ধ মাদক দ্রব্য বিক্রি, মজুত রাখা বা উৎপাদন করা, অল্প পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্যের মজুত বা ব্যবহারের অভিযোগও আনা হয়েছে৷

আরও পড়ুন- ফের আলুর দর বেঁধে দিল রাজ্য সরকার! বেশি দাম নিলেই আইনি ব্যবস্থা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...